1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত... - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

মহেশখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ অক্টোবর (বুধবার) সকালে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ হেদায়েত উল্যাহ্।

 

সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক, মহেশখালী নৌ-কনটিজেন্ট-এর প্রতিনিধি এবং মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা।

 

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, জলদস্যুতা ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।”

 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।”

 

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক সভায় বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাস্থ্যসেবার মানও উন্নত হয়। আমরা জনগণকে সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park