1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ময়মনসিংহ জেলা সফর - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ময়মনসিংহে মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ময়মনসিংহ জেলা সফর

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) তাঁর ময়মনসিংহ জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজ, ময়মনসিংহে উপস্থিত হলে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় উপদেষ্টা কে ‘গার্ড অব অনার’ প্রদান করে।এসময় ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে মাননীয় উপদেষ্টা এঁর সাথে কুশল বিনিময় করেন।

পরে মাননীয় উপদেষ্টা শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহে সশস্ত্র বাহিনী, জেলা ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ রেঞ্জাধীন সকল পুলিশ ইউনিট, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আলোচনাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে সৃষ্ট গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হওয়ার পাশাপাশি এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতেও কার্যকর ভূমিকা গ্রহণ জরুরী। এছাড়াও উপদেষ্টা মহোদয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবগত করেন। এ সময় ড. মো: আশরাফুর রহমান, রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ অত্র রেঞ্জের অপরাধ প্রশমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মাননীয় উপদেষ্টা কে অবহিত করেন। এ সময় উপদেষ্টা সভায় আলোচ্য সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park