1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে বাকৃবি এলাকায় রেললাইন থেকে চুরি করায় এক যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

ময়মনসিংহে বাকৃবি এলাকায় রেললাইন থেকে চুরি করায় এক যুবক আটক

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজন (২২) নামে এক যুবক রেলওয়ের নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে ঘটনা ঘটে। রেল ক্লিপগুলো স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় ওই চোর হাতেনাতে ধরা পড়ে বলে জানা গেছে।

রাজন ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার বাসিন্দা।

বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, ‘আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি চারজন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।’

এ বিষয়ে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park