1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

ময়মনসিংহে আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

তাসলিমা রত্না,ময়মনসিংহ:

ময়মনসিংহে বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসি সার্কিট হাউজ মাঠে তিনি তাফসির করেন।

তিনি দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে মঞ্চে উঠে উপস্থিত লাখ লাখ জনতাকে শুভেচ্ছা জানান।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্ত্বা লক্ষ্য করা যায়। এ সময় আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

পরে বেলা সোয়া ২টায় বয়ান শুরু করেন। বিশিষ্ট আলেম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এই তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত মুফাসসির হিসেবে বক্তব্য দেন এটিএন বাংলার আলোচক শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খতিব মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park