1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মধুসূদন দত্তের ২০১ তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র‍ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

মধুসূদন দত্তের ২০১ তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র‍

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে  কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম।

আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি  লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো
সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন
সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন,
দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল, মোঃ সিফাত হোসেন ইমতে জামিল প্র‍মুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park