1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মজুরির দাবীতে মৌলভীবাজারে বাগানে বাগানে চলছে প্রতিবাদ ও মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মজুরির দাবীতে মৌলভীবাজারে বাগানে বাগানে চলছে প্রতিবাদ ও মানববন্ধন

ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

 

ইকবাল হোসেন রিংকু

জেলা প্রতিনিধি

মজুরির দাবীতে বাগানে বাগানে চলছে প্রতিবাদ মানববন্ধন। বকেয়া মজুরি ও প্রফিডেন্ট ফ্রান্ডের টাকার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে এনটিসি’র মালিকানাধীন কুরমা চা বাগানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রায় দেড় হাজার চা শ্রমিক। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন কুরমা চা বাগানে ২০ দিন ধরে বেতন-ভাতা, প্রফিডেন্ট ফ্রান্ড, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে চা শ্রমিকরা। অন্যদিকে একই দাবীতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর, চাম্পারায়, বাঘাছড়া, পদ্মছড়া চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। শুক্রবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কুরমা চা বাগান ফ্যাক্টরির প্রদান ফটকের সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। এদিকে মাবনবন্ধনে কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসী বলেন, চা বাগানের শ্রমিকদের ২০ দিন ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরী নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে, হাসপাতাল গুলোতে ঔষধ নেই। এছাড়াও ১৫ মাস ধরে আমাদের প্রফিডেন্ট ফ্রান্ডের টাকা দিচ্ছেনা। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে করে তারা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানীরা বাকি দিতে চাইছে না। দ্রুত বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মাবনবন্ধনে চা শ্রমিক মুক্তার রানী বাউরী বলেন, ‘মজুরি বন্ধ দুই সপ্তাহের উপরে। পরিবারের লোকজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আরেক শ্রমিক সাথী বিলাস বলেন, ‘মজুরি বন্ধ থাকায় বাগানের কোনো দোকানপাট থেকে বাকিতেও কোনো কিছুই ক্রয় করতে পারছি না। এভাবে মজুরি বন্ধ থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।’ এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, পঞ্চায়েত সদস্য নওশাদ আহমেদ, বালক দাস পাইনকা, চা শ্রমিক সন্ধ্যা বুনার্জী, প্রদীপ রজক, যোগেষ রজত,দিলীপ পাইনকা, চা নেত্রী গীতা রানী কানু প্রমুখ। বক্তারা আরও বলেন, চা বাগানের শ্রমিকদের দুই সপ্তাহের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমাদের বকেয়া মজুরি প্রদান না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন চা শ্রমিকরা।এ সময় কুরমাচা বাগানের ম্যানেজার ইউসুফ খাঁন বলেন, ‘কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙ্গে গেছে। তাই সমস্যা হচ্ছে। পুনরায় পরিচালনা পরিষদ গঠন হলে সমস্যা থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park