1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনে ত্রি-বার্ষিক নির্বাচনে ১২ পদের ভিতর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে হাসান-সান্টু- মুছা পরিষদ চশমা প্রতীক নির্বাচিত হয়েছে এবং ৩ পদে হাবিব-রবিউল-অহিদুল পরিষদের সম্মিলিত ঐক্য পরিষদ হরিণ প্রতীক নির্বাচিত হয়েছে। ২৬ শে অক্টোবর (শনিবার)
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভোট দিতে দেখা যায় ভোটারদের। ভোট গণনা শেষে রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম। নির্বাচনে সভাপতি মোঃ আবু হাসান ৭৮ ভোট পেয়ে বিজয়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হাবিবুর রহমান হবিব ৫৪ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক মো. আবু মুছা ৮২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.অহিদুল ইসলাম ৪৭, সহ-সভাপতি -১ আবুল মোমেন খান চৌধুরী সান্টু ৭৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম ৫৬, সহ-সভাপতি -২ কাজী ইমাম উদ্দিন ৬৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল আহাদ ৫৭, যুগ্ন সাধারন সম্পাদক বিলকিস সুলতানা সাথী ৬৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম ফারুক বাবু ৫৯, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. শরিফুজ্জামান (পরাগ) ৬৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম ৬২,কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা ৮০ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.জাকির হোসেন মন্টু ৪৮,বন্দর বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল হক ৭০ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইসমাইল গাজী ৫৫,অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফুর সরদার ৮১ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুন্সী রইছুল হক ৪৬,কার্যকারী সদস্য মো.আনিসুল হক আনু ৮০,মো. শাহানুর ইসলাম শাহিন ৬৮, মো. মফিজুর রহমান ৬৭,মোঃ মোস্তাফিজুর রহমান নাসিম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি মোঃ আবু হাসান
বলেন, আমাদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করায় সকল সি এন্ড এফ এজেন্টস সদস্য ও ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান রায়ে আমরা সকলের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park