1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে বাড়ির বাথরুম থেকে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ আটক দ্বিতীয় পক্ষের স্ত্রী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ভারতে বাড়ির বাথরুম থেকে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ আটক দ্বিতীয় পক্ষের স্ত্রী

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :হুগলি:– বুধবার অর্থাৎ আজ সকালে বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বরে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ তৃণমূল নেতার পরিবারের অভিযোগ, স্ত্রীই খুন করিয়েছেন। চরম উত্তেজনা আরামবাগ হাসপাতাল চত্বরে। মৃত তৃণমূল নেতার নাম ফায়েজউদ্দিন খান। তিনি আরামবাগের তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সম্পাদক ছিলেন। বুধবার সকালে আরামবাগের বাসুদেবপুর এলাকায় ওই তৃণমূল নেতার ভাড়া বাড়ির বাথরুম থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।মৃতের পরিবার সূত্রে দাবি, আরামবাগেরই তিরোল দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল রেশমা খাতুনের। রেশমা ছিলেন ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে কয়েকবছর আগেই ডিভোর্স হয়ে যায় ওই তৃণমূল নেতার।অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী রেশমা ফায়েজউদ্দিনকে দেশের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিল। সেইমতো গত চার দিন আগে আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। সেই ভাড়া বাড়ির বাথরুম থেকেই ফায়েজের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে আরামবাগ পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park