1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আ'লীগের কোষাধ্যক্ষ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আ’লীগের কোষাধ্যক্ষ গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বিজিবি। শনিবার(২৮ সেপ্টেম্বর) সকালে ভোমরা স্থলবন্দরদিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটককৃতের নাম রাজেশ্বর দাস। তিনি সাতক্ষীরা আশাশুনির সরাপপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাস এর ছেলে ও জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ওই আওয়ামিলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূনীতির বিস্তার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park