
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার ৮ জুন দুপুর থেকে বেলা ৩ টা পর্ন্ত আব্দুল মতিন লাকির বাড়িতে রিজিক হাসান মুরাদ ও আব্দুল মতিন লাকি দেশে অবস্থান করায় বন্ধুদের সাথে মিলিত হয়ে সৌহার্দ্যপূর্ণ মনোরম পরিবেশে দুপুরের খাবার গ্রহনের পর বন্ধুত্বকে আরও গতিশীল করার লক্ষ্যে বন্ধু সমাবেশের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল বিভিন্ন শ্রেণীপেশার অতিথিদের আপ্যায়ন। এসময় জগন্নাথপুর কলেজ ১৯৯৩-৯৪ ব্যাচের বন্ধুগন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে জগন্নাথপুর কলেজ ১৯৯৩-৯৪ বন্ধুসভার জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির বিভিন্ন কার্যক্রম, সমাজে মানবিক উদ্যোগ, দুর্যোগের সময় সহায়তা ও সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরা হয়। পাশাপাশি বন্ধুসভাকে আরও কার্যকর ও সংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, ভলটন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকিকে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।