1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালীতে পাঁচ দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের তাঁবু জলসাসহ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

বোয়ালখালীতে পাঁচ দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের তাঁবু জলসাসহ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এম মছিবুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

তারিখ:-১৭/১১/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় পাঁচ দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
গত(১৫ নভেম্বর)শনিবার উপজেলার বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউটস বোয়ালখালি উপজেলার ব্যবস্হাপনায় ১১-১৫ নভেম্বর পাঁচ দিন ব্যাপী ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার প্রবীর কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা। প্রশিক্ষক প্রজীব কুমার মজুমদার”র” সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসাহাক,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা কমিশনার মোহাম্মদ আলী,বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন,উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শওকত হোসেন,গ্রুপ সভাপতি প্রতিনিধি সুমী বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক প্রার্ক্তন রোভার মোজাহেদুল ইসলাম, প্রশিক্ষক বৃন্দরা যথাক্রমে স্কাউটার মোহাম্মদ সোলাইমান এলটি,স্কাউটার নূরুল ইসলাম এএলটি,স্কাউটার সজল কান্তি বড়ুয়া উডব্যাজার,স্কাউটার গোলাম মোস্তফা উডব্যাজার,স্কাউটার মোহাম্মদ হোসাইন উডব্যাজার।কোর্স চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহমেদ,আঞ্চলিক নির্বাহী কমিটির  যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন। 
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণনার্থীদের মাঝে বেসিক  কোর্সের সনদ বিতরণ করেন।কোর্সে সহযোগিতা কিংবা সার্পোটার হিসেবে ছিলেন, কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ও বোয়ালখালি সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে রোভার বৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park