1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচির রাজাপুর  মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও সেবা দিয়েছেন।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

বেলকুচির রাজাপুর  মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও সেবা দিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ছিল বিরামহীন। ২৪ ঘণ্টা ছিল সেবার দরজা খোলা। এই সময়ে রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটিতে গত এক মাসে প্রায় নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন ৭ প্রসূতি।

কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনারা খাতুন জানান ঈদের ৯ দিন ছুটিতে  প্রতিদিন সেবা দিয়েছি। আমাদের এখানে ২৪ ঘন্টাই সেবা চালু থাকে। মানুষদের সেবাই ছিল আমাদের ঈদ আনন্দ। ডাক্তার, ভিজিটর, অ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলেন। কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে ঈদের ছুটিতেও। আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারণে একই ভিজিটর প্রায় সময়ই ডিউটি করছে। এক ঘণ্টার জন্যও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে। এখান থেকে সেবাপ্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা ও নবজাতকের সেবা পাচ্ছে। এব্যাপারে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সোহেল রানা বলেন আমাদের রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটি ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটির মধ্যেই পরিবার কল্যাণ পরিদর্শক তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park