
সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’ ও স্থানীয় দৈনিক ‘কলম সৈনিক’-এর বেলকুচি উপজেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ সরকারের বাবা শ্যামল চন্দ্র সরকার (৬৫) আর নেই।
দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের প্রয়াত নিত্যানন্দ সরকারের ছেলে এবং শেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে শেরনগর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।