1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

বেলকুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ।

আশিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও আহতের আরোগ্য কামনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ৭ই সেপ্টেম্বর বেলকুচি সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আলহাজ্ব উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি আবুল হাসেম সরকার, সহকারী সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা শিবির সভাপতি খন্দকার ফয়সাল ও বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারি ইউসুফ বাবু, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জাহাঙ্গীর হোসেন, এনায়েতপুর সাথি শাখা সভাপতি ফয়সাল খন্দকার, বেলকুচি উপজেলা দপ্তর সম্পাদক আরিয়ান ইসমাইল, ভাঙ্গাবাড়ী দক্ষিণ সভাপতি ফরিদুল ইসলাম, পৌর সভা উত্তর সভাপতি সামিউল ইসলাম সহ আরও অনেক বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park