1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুর বিএনপির মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুর বিএনপির মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপি নেতা এম এ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবুল হুসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, আছকির মিয়া, দিলু মিয়া, তকবুর মিয়া, ফারুক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জগন্নাথপুর গ্রামের পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাজ্জাদুর রহমান দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park