1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে জগন্নাথপুরে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগষ্ট বিপ্লবে প্রত্যাশা,প্রাপ্তি ও আজকের প্রেক্ষিতঃ  শীর্ষক এক মতবিনিময় সভা জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দের সাথে  মঙ্গলবার (২৬ নভেম্বর ) দিবাগত সন্ধ্যারাতে জগন্নাথপুর পৌরশহরের একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালীর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় এতে উদ্ভোধনী বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আকমল হুসাইন, এসময় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হা. সৈয়দ জয়নুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাবেক সভাপতি শিক্ষাবীদ আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর মাওলানা লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) জগন্নাথপুর উপজেলা আহবায়ক সৈয়দ ওযাইরুল ইসলাম মমনু, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা শামসুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন,সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাস) পৌর আহবায়ক মাওলানা ওয়ালি উল্লাহ ওলি। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল বাসিত,জমিয়তে উলামায়েইসলাম জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান শাষন্নবী,মজলিস নেতা ওলিউর রহমান চান মিয়া,জমিয়তে উলমায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মুহা. ওয়ালিউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো.দিলওয়ার হোসেন প্রমুখ।

 সভায় বর্ণিত সিদ্ধান্ত সমুহে সর্বদলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হন, 

১।ঐক্যবদ্ধ আঞ্চলিক প্লাটফর্ম তৈরী করার ভুমিকা রাখা,

২।মামলা বানিজ্য বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, 

৩।মেলা ও যাত্রা পালার নামে নাচ গান অশ্লীলতা ও বেহায়াপনা বন্দ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা,

 ৪। নিরপরাদ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সেজন্য প্রশাসনের সাথে আলোচনা করা, 

৫।ইস্কন সন্ত্রাসী দ্ধারা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ ইস্কন নিষিদ্ধ করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park