1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিভিন্ন প্রশাসন সদস্যদের উপস্থিতিতে ঈশ্বরদী সরকারী কলেজে দুই ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে আহত-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

বিভিন্ন প্রশাসন সদস্যদের উপস্থিতিতে ঈশ্বরদী সরকারী কলেজে দুই ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে আহত-২

সজিব হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

 

 ঢাকায় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজ গেটে অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার সুষ্ঠ বিচার ও আসামীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে  আয়োজিত অবস্থান কর্মসুচীতে সাবেক জেলা ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে ভিকি আগরওয়ালা,কলেজ ছাত্রদল নেতা খালেদবিন পার্থিব, জিয়াউর রহমান,উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন,বিএনপিনেতা মাহবুবুর রহমান পলাশ,আনোয়ার হোসেন জনি বক্তব্য দেন। এর আগে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে

দুদিন আগে ঈশ্বরদী সরকারী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  গ্রাফিতি কতিপয় বিএনপির কর্মী কর্তৃক মুছে বিভিন্ন বিএনপি নেতার নামে দেওয়াল লিখনের প্রতিবাদে ঈশ্বরদী সরকারী কলেজ চত্বরে পৃথক কর্মসুচী পালন করা হয়েছে। বিএনপি নেতাদের নাম মুছে পূর্বের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  গ্রাফিতি অংকন করে দেওয়ার দাবিতে প্রতিবাদী মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ সমাবেশে দিহানের সভাপতিত্বে বক্তব্য দেন,জিহাদুর রহমান,রোহান হাসান,মেহরাব হোসেন,মেহেদী হাসান মিরাজ, তামিম বক্তব্য দেন। এর আগে তারা কলেজ ক্যাম্পাসে একটি র‌্যালি বের করে। এসব কর্মসুচি চলাকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং র‌্যাব-১২ সদস্যরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের কতিপয় কর্মীর আক্রমণে কলেজ ছাত্র জিহাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দিহান আহত হয়।

 

ক্যাপশন \ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদী মানববন্ধন।

ক্যাপশন \ ছাত্রদলের পক্ষ থেকে কলেজ গেটে অবস্থান কর্মসুচী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park