1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিপিএল সিজন-৯: শিরোপার স্বপ্নে টিম বড় মাঠ, জার্সি উন্মোচনে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিপিএল সিজন-৯: শিরোপার স্বপ্নে টিম বড় মাঠ, জার্সি উন্মোচনে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৯ কে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্ট উদ্বোধনের দিন শনিবার (৩০ মে) সন্ধ্যায় বিরামপুরের কলাবাগান এলাকায় থ্রি স্টার স্যানিটারি এন্ড মেশিনারিজের ব্যবসা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে টিম বড় মাঠের নতুন জার্সি।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাষক মুশফিকুর রহমান, বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর ক্যাডেট কেয়ার একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন, আনোয়ারুল ইসলাম রুবেল,সরোয়ার মোরশেদসহ এলাকার ক্রীড়ানুরাগী, খেলোয়াড়, সমর্থক ও সুধীজন।

বিপিএল সিজন-৯ এ অংশগ্রহণকারী টিম বড় মাঠের মালিক মোঃ সারোয়ার জাহান সেতু। দলের পরিচালক ও ফোকাল পার্সন এস কে সনেট, পরিচালক ও প্লেয়ার রিলেশন আহসানুল কবির সোহান, পরিচালক ও মিডিয়া শাহরিয়ার রমিম, অ্যাডভাইজর জুলকারনাইন জ্যাকি, অ্যাডভাইজর ও টিম ম্যানেজার ইশতিয়াক আহমেদ ইমনসহ একটি দক্ষ ও সুসংগঠিত ব্যবস্থাপনা দল নিয়ে এবারের আসরে মাঠে নামছে দলটি। দলের আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন তাইফুর মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টিম বড় মাঠ এখন শুধু একটি ক্রিকেট দল নয়; এটি বিরামপুরের তরুণদের স্বপ্ন, ঐক্য ও ক্রীড়াচর্চার এক অনন্য প্রতীক। অল্প সময়ের মধ্যেই দলটি বিরামপুর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নতুন প্রতিভা বিকাশে সুযোগ সৃষ্টি করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই দলটির অন্যতম লক্ষ্য।

দলের কর্মকর্তারা জানান, বিপিএল সিজন-৯ এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিরামপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, শক্তিশালী দলগঠন, অভিজ্ঞ ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়ার কারণে এবারের বিপিএলে টিম বড় মাঠ অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে। দলটিকে ঘিরে বিরামপুরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

থ্রি স্টার স্যানিটারি এন্ড মেশিনারিজের পৃষ্ঠপোষকতায় এবং “প্রতিধ্বনি”-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানটি বিপিএল সিজন-৯ এর উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, মাঠের লড়াইয়ে সাফল্যের পাশাপাশি বিরামপুরের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিম বড় মাঠ।

টিম বড় মাঠের মালিক মোঃ সারোয়ার জাহান সেতু বলেন, টিম বড় মাঠকে আমরা শুধু একটি দল হিসেবে নয়, একটি পরিবার হিসেবে গড়ে তুলতে চাই। মাঠে জয়ের লক্ষ্য, আর মাঠের বাইরে ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়াসুলভ আচরণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই আমরা বিপিএল সিজন-৯ এর যাত্রা শুরু করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park