1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতায় ১২ দিন অন্ধকারে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতায় ১২ দিন অন্ধকারে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা ১২ দিন ধরে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধের পর সংশ্লিষ্ট শিক্ষা অফিসে বিল দাখিল করলে তা পুনরায় সমন্বয় করা হয়। তবে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তিন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

সূত্র মতে, বিদ্যালয়ের তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ ৭ হাজার ৮৬৪ টাকা গত ৩০ ডিসেম্বর বিরামপুর উপজেলা শিক্ষা অফিস থেকে উত্তোলন করা হয়। তবে নির্ধারিত সময়ে বিল পরিশোধ না হওয়ায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

আজ সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষার্থীরা পানির সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিদ্যালয়ে সাপ্লাই পানি না থাকায় অনেক শিক্ষার্থী আশপাশের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাভাবিক শিক্ষা পরিবেশকে ব্যাহত করছে।

এ বিষয়ে বিরামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে কথা বললে তিনি বলেন, “প্রধান শিক্ষকের অবহেলার কারণে শিক্ষার্থীদের প্রায় ১২ দিন বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান গ্রহণ করতে হচ্ছে।”

অন্যদিকে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক জানান, “গত ৩০ ডিসেম্বর আমাকে তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ ৭ হাজার ৮৬৪ টাকা প্রদান করা হয়েছিল। আজ ১২ জানুয়ারি আমি মোট ১০ হাজার ১২ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিয়েছি। আশা করছি দ্রুত বিদ্যালয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হবে।”

স্থানীয় অভিভাবকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে দায়িত্বশীল তদারকির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park