1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে স্কুলছাত্রীর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে স্কুলছাত্রীর মৃত্যু

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে মোছাঃ ছুলেমা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছুলেমা ওই এলাকার জুরমিয়া মিয়ার মেয়ে এবং বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই ছুলেমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park