1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজয়নগরে ছাত্রশিবিরের দিনব্যাপী উপশাখা লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয়নগরে ছাত্রশিবিরের দিনব্যাপী উপশাখা লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী ‘উপশাখা লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন থানা সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি কাজী ইনতিসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিফুল হাসান বাপ্পি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুলফিকার হায়দার রাফি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহ মোয়াল্লেম হোসাইন, আদহাম মাইনুদ্দিন, রেদওয়ান ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই লিডারশিপ প্রোগ্রামে ছাত্র নেতৃত্বের মৌলিক দিক, আদর্শিক নেতৃত্বের গুরুত্ব এবং সংগঠন পরিচালনার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একজন সফল ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে ওঠার জন্য শৃঙ্খলা, দায়িত্ববোধ, নৈতিকতা ও আত্ম-উন্নয়ন অপরিহার্য।

আলোচনায় ইসলামী নেতৃত্বের ঐতিহাসিক ধারা, সাহাবায়ে কেরামের নেতৃত্বের দৃষ্টান্ত এবং মুসলিম উম্মাহর সোনালী যুগের নেতৃত্ব কাঠামো থেকে শিক্ষা গ্রহণের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

একইসঙ্গে বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে একজন আদর্শ ছাত্রনেতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ছাত্রসমাজের ভূমিকা, নেতৃত্ব দক্ষতা উন্নয়ন, দলগত কাজের গুরুত্ব, সময় ব্যবস্থাপনা এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা ছাত্রদেরকে আদর্শ, জ্ঞাননির্ভর ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে কল্যাণকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park