1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপি- আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ ১৮ নেতাকর্মীর নামে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিএনপি- আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ ১৮ নেতাকর্মীর নামে মামলা

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

নাটোরের লালপুরে বিএনপি- আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান সোমবার লালপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
বাকিরা অভিযুক্তরা হলেন, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাব্বির হোসেন জয়, বাবু হোসেন, সেন্টু আলী, আবু বক্কর সিদ্দিক, লিটন হোসেন, আবু খায়ের সহ ১৮ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগ কর্মী জয়। উপজেলার রঘুনাথপুর বাজারে ছাত্রদল কর্মী সাগর পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল কর্মী সাগরকে মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park