1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই হবে না: বললেন হাবিবুর রহমান হাবিব - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই হবে না: বললেন হাবিবুর রহমান হাবিব

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে

সাতক্ষী রায় ৭ই ডিসেম্বর
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না।

বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।

শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি তার নেতা-কর্মীদের।

শাকদাহ আজিজ কমিউনিটি’র হলরুমে সভা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব।

আরোও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম , সবুজ, জাকির, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম,শেখ আল আমিন হোসেন মনিরুল, জর্জ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park