1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বালু-পাথর খেকোদের তাণ্ডবে বিলীন চা-বাগান,ক্রাইম রিপোর্টারকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

বালু-পাথর খেকোদের তাণ্ডবে বিলীন চা-বাগান,ক্রাইম রিপোর্টারকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পঠিত

রুবেল আহমদ স্টাফ রিপোর্টান,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান এবং উচ্চ আদালত কর্তৃক জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে ড্রেজার ও শ্যালু মেশিন দিয়ে লক্ষ লক্ষ টাকার বালু-পাথর লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নয়াবস্তি এলাকার একটি পাথর বালু খেকো সিন্ডিকেট গ্রুপের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে রাতে এবং দিনের বেলায় প্রকাশ্যে এই বালু খেকোরা শ্যালু মেশিন ও ড্রেজার মেশিন গালিয়ে জাফলং চা-বাগান কেটে বালু-পাথর উত্তোলনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চা-বাগান চৌকিদার ও স্থানীয় সচেতন মহলের সংবাদের প্রেক্ষিতে সরেজমিনে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহে গেলে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনকারীরা স্থানীয় সংবাদকর্মী রহিমকে তার কর্তব্যরত কাজে বাঁধা প্রদান সহ তাকে মারপিঠ করেন।

মারপিঠের শিকার ঐ সংবাদকর্মী জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উপজেলা ক্রাইম রিপোর্টার হিসেবে দীর্ঘদিন থেকে অনুসন্ধানী দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়,সংবাদ সংগ্রহের কাজে বাঁধা প্রদান ও সংবাদকর্মীকে মারধরের ঘটনায় ক্রাইম রিপোর্টার রহিম উদ্দিন বাদী হয়ে বালু-পাথর খেকোদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে সংবাদকর্মী রহিম বলেন,উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইকো-ট্যুরিজম এলাকা ও চা-বাগান ধ্বংস করে যাঁরা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত রয়েছেন!তাঁদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে বলে আশাকরি। তা ছাড়া পরিবেশ বিরোধী কাজে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ্ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভুমিকা পালন করবে বলে আমি মনে করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park