1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাঘায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (৩ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সস্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান।

উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, বাউসা ভোকেশনাল ইনস্টিউটিউট এ্যান্ড বিএম কলেজের সুপারটেনডেন্ট রেজাউল করিম, উপজেলা উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহকারি সম্পাদক জাফর ইকবালসহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শরীরচর্চা শিক্ষক।

আগামী ৭ ও ৮ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জেলা, উপ-অঞ্চল, জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park