1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘায় উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান কার্যালয় অর্থনৈতিক শুমারি’ এই সভার আয়োজন করে।
সভায়, শুমারি/জরিপ কাজে নিয়োজিত-সুপারভাইজার ও গননাকারি/তথ্য সংগ্রহকারিদের সহযোগিতা প্রদান করে সঠিক তথ্যর মাধ্যমে অর্থনৈতিক শুমারি সফল করার আহ্বান জানানো হয়। শুমারি/জরিপ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্নের নিমিত্তে প্রচারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিঞা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, বাঘা থানার উপপরিদর্শক (এসআই) নূরল ইসলাম, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মিঠু খান, বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফিরোজা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মনিরুল ইসলাম, উপজেলা অনসার ভিডিপি প্রশিক্ষিকা মাহফুজা খানম, বাঘা পৌরসভার প্রধান সহকারি (ভারপ্রাপ্ত) আকরাম আলীসহ উপজেলা ও পৌর কমিটির সদস্যগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park