1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় ৫নং আউচ পাড়া ইউনিয়নে একটি বাঁশের সাঁকো তৈরি। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগমারায় ৫নং আউচ পাড়া ইউনিয়নে একটি বাঁশের সাঁকো তৈরি।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মো: হাবিব আমজাদ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৫নং আউচ পাড়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডে বাহমনি গ্রামে একটি বাঁশের সাঁকোয় স্বপ্ন শিক্ষার্থীসহ হাজারো মানুষের, সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন কয়েকজন যুবক।

একটি বাঁশের সাঁকোর অভাবে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বাঁশের ওই সাঁকো না থাকার কারণে স্কুলগামী অর্ধশত শিশু শিক্ষার্থী পড়েছে চরম বিপাকে। এতে ৮ কিলোমিটারের পথ ঘুরতে হয়। এমনই অবস্থায় বাঁশের সাঁকো তৈরি করতে এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মানবতার ফেরিওয়ালা বাহমনী গ্রামের কৃতি সন্তান ইয়াকুব আলী জনি সহ এলাকার স্থানীয় বাসিন্দা। তাদের মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।

স্থানীয়রা উদ্যোগে ও ইয়াকুব আলী জনি সহ এলাকার অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছেন তারা । প্রতিদিন হাজারো মানুষ ওই সাঁকো দিয়ে যাতায়াত করছে।
বাহমনি গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আজিম উদ্দিন, মোঃ আসির উদ্দিন, মোঃ আব্বাস, মোঃ জহির উদ্দিন মোঃ সাইদুর সহ স্থানীয় এলাকাবাসীরা জানান । জন্মের পর থেকে দেখে আসছি এই জায়গায় এই বেহাল অবস্থা প্রশাসন থেকে শুরু করে কারো কোন চিন্তা নেই এই বাহমনী গ্রাম কে নিয়ে অথচ এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে । এতদিন সাঁকো ছিল না আমরা ঘর থেকে বের হলে দুটো করে কাপড় নিয়ে বের হতাম একটা পরে পানিপার হতাম অন্যটা পরে কর্মস্থলে বা বিভিন্ন জায়গায় যেতাম । এই বাঁশের সাঁকো নির্মাণ হতে আমাদের অনেক উপকার হয়েছে যারা এই মহতী কাজ করেছে তাদের কাছে আমরা গ্রামবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মোঃ ইয়াকু,ব আলী,জনি বলেন আমার গ্রাম একটি অবহেলিত গ্রাম ছিল একটি সাঁকোর অভাবে হাজারো মানুষ কত না কষ্ট করেছে তাদের কষ্ট দেখে আমি আর ঠিক থাকতে পারিনা তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র । এলাকাবাসীর সহযোগিতা না করলে হয়তো আমি এই কাজ করতে পারতাম না সেজন্য এলাকাবাসীকে অনেক ধন্যবাদ । একটি ভাল কাজ করতে গেলেও যে মানুষ বাধা দেয় তা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম এই সাঁকো ও নির্মাণের সময় শত বাধা এসেছিল শত বাধা অপেক্ষা করে হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নির্মিত এই সাঁকো ।

শুধু বাঁশের সাঁকো নয় বৃষ্টি হলে কাঁদোর জন্য গাড়ি তো দূরের কথা মানুষও ঠিকমতো হাঁটতে পারতো না এই রাস্তা দিয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তায় ইটের ছলিং দিয়ে সংস্কার করে দিয়েছে মানবতার ফেরিওয়ালা ইয়াকুব আলী জনি। এছাড়াও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকোর কাছে তৃষ্ণার্ত ব্যক্তিদের জন্য একটি টিউবয়েল স্থাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park