1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় হয়ে গেলো নারী ফুটবলের জমজমাট প্রীতি ম্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

বাগমারায় হয়ে গেলো নারী ফুটবলের জমজমাট প্রীতি ম্যা

মোঃ আতাউর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় জিয়া আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আন্তঃ জেলা মহিলা প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খুলনা জেলা মহিলা ফুটবল একাদশ বনাম টাঙ্গাইল জেলা মহিলা ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবার আগে পুরা মাঠ দর্শকে কানায় কানায় ভর্তি হয়ে যায়।

খুলনা জেলা মহিলা ফুটবল দল টাঙ্গাইল জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়েছেন ২-১ গোলে। খেলার প্রথমার্ধে খুলনা জেলা মহিলা ফুটবল দলের অধিনায়ক ৯ নং খেলোয়াড় কল্পনা প্রথম গোল করেন।
দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করেন ২ নং খোলোয়াড় আসমা খাতুন। ৫ মিনিট বাকিতে এক প্লান্টিক সটে টাঙ্গাল জেলা মহিলা ফুটবল দলের পক্ষে একটি গোল করা হয়। পুরা মাঠে এলাকার বিভিন্ন স্তরের লোকজন খেলা উপভোগ করেন। মাঠে উপজেলার বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাদের বেশ উপস্থিতি ছিল।

এছাড়া মাঠে দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান জুয়েল, রেফারির দায়িত্বে ছিলেন মঞ্জুর রহমান ও সহকারী হিসেবে তাঁকে সহযোগিতায় ছিলেন রহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ও সুজন।

উপজেলা হঠাৎ এমনটি নারী ফুটবল খেলার আয়োজকরা মূলত দর্শকদের বিনোদন দিতে এমন আয়োজন করেছেন বলে খেলায় আয়োজক হিসেবে দায়িত্বশীল বাগমারা ফুটবল একাডেমীর সভাপতি আফজাল হোসেন, নাহিদ হোসেন সানি, জুয়েল, আলাউদ্দিনসহ অনেকে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park