1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারা'য় স্কুল ছাত্রের লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাগমারা’য় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আতাউর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা উপজেলা প্রতিনিধি:রাজশাহী

রাজশাহীর বাগমারায় পুকুর থেকে সবুজ নামক এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ স্থানীয় মাধনগর হাইস্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। বিকেল চার’টায় কাস্ট নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন মাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে নিহত ইয়ামিন ইসলাম সবুজ ১৬।
স্থানীয়দের ভাষ্য, পার্শ্ববর্তী কাস্টো নাংলা গ্রামের আকরাম হোসেনের নমব শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল।

কাস্ট নাংলা গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, এর পূর্বে সবুজ কে মেরে আহত করে আকরাম ও তার লোকজন। মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। সবুজের শিক্ষক হুরমতুল্লা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সবুজের পিতা-মাতা ছেলের হত্যাকারীদের ফাঁশি দাবী করেন। তাঁরা কান্নাজড়িত কন্ঠে বলেন, রাত নয়’টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেয়। তারপর থেকে নিখোঁজ ছিল সবুজ।

অভিযুক্ত আকরাম হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। খুনের ঘটনা ঘটে কাস্ট নাংলা গ্রামে আকরামের শ্বশুর বাড়ি সামনে। স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচজন খুনের সাথে জড়িত থাকতে পারে। পুকুর পাড়ে একটি লোহার রড় ও চিকন চেন দেখতে পাওয়া গেছে। নিহতের মুখের ডান দিকে জখমের চিহ্ন রয়েছে । নিহত সবুজের পিতা আবাদুর রাজ্জাক ও মা বার বার মূর্ছা যাচ্ছিলেন।
নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

বাগমারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ এই প্রতিবেদককে জানান, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের কাছে শুনে এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park