1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারা'য় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগমারা’য় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান

আতাউর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

আতাউর রহমান
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী’র বাগমারা’য় সারাদেশের ন্যায় সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

স্মারকলিপি সূত্রে জানাগেছে, গত ১৭ সেপ্টম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিয়োগবিধি বহির্ভূতভাবে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পদ দখলের পায়তারা করে। এর প্রতিবাদে যখন স্টেক হোল্ডার হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অবস্থান নেয়। এ সময় অবস্থানকারী শিক্ষকগণের উপর ন্যাক্কারজনক ভাবে তাঁরা হামলা চালান। মাধ্যমিকের কর্মকর্তা হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উপর হামলা একটি নজিরবিহীন ও লজ্জাকর ঘটনা। এমন ঘটনা সরকারি মাধ্যমিক শিক্ষার ইতিহাসকে কলঙ্কিত করেছে বলে উল্লেখ করেন উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।

সেই সাথে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর সদস্যরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উপর অতর্কিত হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরাম।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারি প্রদান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক, মনসুর রহমান, আলমগীর হোসেন, জোহুরুল ইসলাম, ছাইদুল ইসলাম, নূরুল ইসলাম, সহঃ শিক্ষক সোহরাব হোসেন, শাহজাহান ইসলাম, তছলিমা আকতার, মাহফুজা খানম, এমরান হোসেন।

ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এনামুল হক, ফিরোজুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park