1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় কোরবানির গরু হাটে নেয়ার পথে ভটভটি গাড়ি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো: মোকছেদ আলীর ছেলে। এছাড়া তিনি গোপালপুর বাজারে একজন সফল মুদি ব্যবসায়ী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো: সাইফুল ইসলাম (৩৩) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে তাহেরপুর কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উলটে যায়।

এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে, তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গাড়িতে থাকা গরু দু’টির ক্ষতি হয়নি।

মৃত্যু সাজেদুল রহমান মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে, দুপুর ১২ টাই পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park