1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় দশম শ্রেণির ছাত্র সবুজ হত্যাকাণ্ডের স্বামী-স্ত্রী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগমারায় দশম শ্রেণির ছাত্র সবুজ হত্যাকাণ্ডের স্বামী-স্ত্রী গ্রেফতার

মো :আতাউর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৮২ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্র সবুজ হোসেন হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নওগাঁ সদরের শিকারপুর এলাকা থেকে বাগমারার হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

গ্রেফতাররা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের তুফান আলী ও তার স্ত্রী রুপা বেগম। থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সবুজ হোসেন বাগমারার নরদাশ ইউনিয়নের হাট মাধরগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, প্রেমের জেরে কাস্টনাংলা গ্রামের আকরাম হোসেন গত ৫ অক্টোবর রাতে মেয়েকে দিয়ে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে সবুজকে পিটিয়ে হত্যা করে। পরের দিন সকালে কাস্টসাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সবুজের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মেয়ের বাবা আকরাম হোসেনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় তুফান আলী ও তার স্ত্রী রুপা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই উৎপল কুমার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park