1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় একই নাম ব্যবহার করে অবৈধ প্রেসক্লাব গঠন, তীব্র নিন্দা ও প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগমারায় একই নাম ব্যবহার করে অবৈধ প্রেসক্লাব গঠন, তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ঐতিহ্যবাহী “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব”। অত্র প্রেসক্লাবটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ ক্লাবটির সাবেক সভাপতি আবুবকর সরকার ক্যান্সারজনিত কারনে কিছু দিন আগে ইন্তেকাল করেন। সেই থেকে বর্তমান ক্লাবটির সিনিয়র সহ-সভাপতি হোসাইন মোঃ মোবারককে ভারপ্রাপ্ত সভাপতি করে তাঁর নেতৃত্বে সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। 

কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্লাবটির সাবেক সম্পাদক অভ্যন্তরীণ কিছু সমস্যার সৃষ্টি করে চার জন সদস্য ক্লাবে না থাকার বিষয়ে মতামত ব্যক্ত করে। যার প্ররিপ্রেক্ষিতে গত ০৯/১১/২০২৪ ইং শনিবার যথারীতি  মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে ক্লাবের স্থাবর-অস্থাবর সকল সম্পদের হিসাব নিকাশ করে তাদের দায়-দেনা পরিশোধ করে তাদেরকে ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা উপস্থিত থেকে রেজুলেশন এবং টাকা গ্রহণের ভাউচারে স্বাক্ষর করে টাকা গ্রহণ করে এবং বিষয়টি নিয়ে আমরা যেন নিউজ না করি সে ব্যাপারেও তারা অনুরোধ করেন। যার সকল প্রমাণাদি ক্লাবে সংরক্ষিত রয়েছে। 

এরপর গত ১৬/১১/২০২৪ ইং তারিখে অত্র প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এমতাবস্থায় ঐ চারজন সাংবাদিক পাশের বিল্ডিং- এ একটি ঘর ভাড়া নিয়ে আরও ৪ জন কথিত সাংবাদিক তাদের সাথে যুক্ত করে রাতারাতি ঐ একই নাম “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব” নাম ব্যবহার করে তারা কমিটি ঘোষণা করে। একই সাথে তারা বিভিন্ন অনলাইন পত্রিকায় খবরও প্রকাশ করে যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন কর্মকান্ড প্রতিহিংসা ও হীনমন্যতার শামিল যা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। সাংবাদিকতা একটি মহান পেশা যা এই কর্মকান্ডের ফলে সাধারণ মানুষের কাছে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। তাই অবিলম্বে “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব” নাম পরিবর্তন করে অন্য যেকোনো নামে প্রেসক্লাব গঠনের জন্য জোর আহবান জানাচ্ছি।অন্যথায় আমরা প্রেসক্লাবের গঠনতন্ত্র এবং দেশস্থ আইনে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। 

এ ব্যপারে অবৈধ প্রেসক্লাবের সভাপতি রমজান আলী সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এই প্রেসক্লাব গঠনের পক্ষে ছিলাম না। আমাকে একরকম জোর করেই সভাপতি বানানো হয়েছে। তিনি কিছু দিনের মধ্যে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন।

প্রতিবাদকারী: হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park