1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

তাসলিমা রত্না:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ময়মনসিংহ (সোমবার ১৩ অক্টোবর, ২০২৫)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, তরুণরাই দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের চিন্তাশক্তি, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যার সমাধানমূলক চিন্তা তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park