
তাসলিমা রত্না ময়মনসিংহ
জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম। শনিবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ জেলার শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ( সাধারণ জ্ঞান ও গনিত এবং মনস্তত্ত্ব) মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষা পরিচালিত হচ্ছে। ডিআইজি মহোদয় পরীক্ষার কেন্দ্র ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের পরীক্ষা পর্যবেক্ষক টিম সহ নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। (২২ নভেম্বর) একই ভেন্যুতে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়।