1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত।

মো: আল-আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,পূর্ণাঙ্গ পেনশন,উৎসব ভাতা,বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক – কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে-বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার ২৮ সেপ্টেম্বর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসান এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুহতারাম কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারী মুহাঃ রবিউল ইসলাম, 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ,জেলার সহকারী উপদেষ্টা মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল।

এছারাও বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মুহাঃ হাসিবুল আলম লিটন,বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম,বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি আব্দুল আলিম,বাংলাদেশ  মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান,বাংলাদেশ এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ কিল্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষেতলাল শিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলাম,কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুর রহমান,তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দিকুল্লাহ,জয়পুরহাট ল কলেজের অধ্যক্ষ কামাল দেওয়ান কাজল,পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবুল বাশার,জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park