1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশালে জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বরিশালে জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা/থানা কর্মপরিষদ সদস্য ও মজলিশে শূরা সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, পটুয়াখালী জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহআলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, ঝালকাঠি জেলা নায়েবে আমীর এডভোকেট বি এম আমিনুল ইসলাম, বরিশাল জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, জেলা কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন, মাসুদুর রহমান সিকদার ও নুরুল হক সোহরাব প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park