1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যা দূর্গতের সাড়ে ৩ হাজার পরিবারকে শুকনো খাবার বিস্কুট দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বন্যা দূর্গতের সাড়ে ৩ হাজার পরিবারকে শুকনো খাবার বিস্কুট দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

ইকবাল হোসেন রিংকু: মৌলভীবাজার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু: মৌলভীবাজার

মৌলভীবাজারে কমলগঞ্জ মানবিক সহায়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে বন্যা উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম)। ত্রাণ সেবা হিসেবে বিশ্ব খাদ্য কর্মসুচির সহযোগিতায় ও সি,এন,আর,এস এর ব্যবস্থাপনায় উপদ্রুত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ কমলগঞ্জ সদর ইউনিয়ন, মাধবপুর, আদমপুর, ইসলামপুর, শমশেরনগর, মুন্সিবাজার ও রহিমপুর নয় টি ইউনিয়নের বন্যা দূর্গত এলাকার সাড়ে ৩ হাজার পরিবারকে শুকনো খাবার হিসাবে উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ ১শত প্যাকেটের প্রায় ৫ কেজি ওজনের এক কার্টুন করে বিস্কুট বিতরণ করা হয় ।

বুধবার (২৮আগস্ট) দুপুর ১২ টা মাধবপুর ইউনিয়ন হল রুমে বন্যা দূর্গত দুস্থ মানুষের মাঝে বিস্কুট বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির ডব্লিউ টি সেক্টর কোকাল মামুনুর রশীদ, মাধবপুর ইউনিয়নের ইউপি সদস্য হাতিম মিয়া, সালেহ আহমেদ, নারায়ণ রাজভর, সাবিদ আলী, মহিলা সদস্য মালতী রাণী বুনার্জী, সি,এন,আর,এস এর এলএমডিও শাহ কামাল, এন,আর, এম মমতা দাশ ও এফ, এফ সুপ্তা রাণী দেবী প্রমূখ। এছাড়াও মাধবপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় শিববাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। সি,এন,আর,এস এর এলএমডিও শাহ কামাল জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) এর পক্ষ থেকে ২৬৫০ টা পরিবারকে শুকনো খাবার হিসাবে উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ ১শত প্যাকেটের প্রায় ৫ কেজি ওজনের এক কার্টুন করে বিস্কুট বিতরণ করা হয়। বাকি ৮৫০ টা পরিবাকে উচ্চ পুষ্টিগুন সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হবে। পরবর্তীতে দূর্গত এলাকায় বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত পরিবাদের তালিকা করে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) বিবেচনায় রেখেছে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park