1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যা আশ্রয় কেন্দ্রে নিসচা'র খাবার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

বন্যা আশ্রয় কেন্দ্রে নিসচা’র খাবার বিতরণ

জুড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জুড়ী প্রতিনিধি

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় জুড়ী উপজেলার বন্যা কবলিত কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, ফরিদ আলী একাডেমি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সিনয়র সহ সভাপতি প্রভাষক লিটন রন্জন দত্ত, সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, পশ্চিম জুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আতাউর রহমান আতিক, অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ।

এছাড়া নিসচা জুড়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য ইয়াছিন আকরাম ভূইয়া, এনামুল হক, শেখ নোমান ইবনে শফিক, ইয়াছিন আরাফাত, নয়ন মিয়া, কামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যা আক্রান্ত প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park