1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ।

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার ওপর আরোপিত সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগরে নামার সুযোগ পাওয়ায় টেকনাফ উপকূলীয় অঞ্চলের জেলে, ফিশিংবোট মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ।

নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে ইতোমধ্যে টেকনাফের বিভিন্ন ঘাটে ব্যস্ততা বেড়েছে। জেলেরা জাল-বোট মেরামত ও প্রস্তুত করার পাশাপাশি কয়েক দিনের প্রয়োজনীয় বাজারসদাই সংগ্রহ করে গভীর সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘ বিরতির পর সমুদ্রে গিয়ে পর্যাপ্ত মাছ আহরণ করতে পারবেন বলে আশা করছেন জেলেরা। তাদের প্রত্যাশা, ফিশিংবোট ভর্তি মাছ নিয়ে ফিরে এসে ভালো দামে বিক্রি করতে পারলে নিষেধাজ্ঞার সময়কার আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

এদিকে টেকনাফের জেলে ও ফিশিংবোট মালিকদের মুখেও দেখা দিয়েছে স্বস্তির হাসি। তাদের বিশ্বাস, নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুফল হিসেবে এবার সাগরে মাছের উৎপাদন ভালো হবে।

উল্লেখ্য, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন এবং টেকসই আহরণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সরকার নির্দিষ্ট সময়ের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে পারবেন জেলেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park