1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফের সুন্দরবনে বেরেছে হরিন শিকারের উৎপাত..... - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ফের সুন্দরবনে বেরেছে হরিন শিকারের উৎপাত…..

জুয়েল খান (মোংলা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

জুয়েল খান (মোংলা)

১৫ই জানুয়ারি (বুধবার)বিকেলে সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। এ সময় চোরা শিকারীদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বনববিভাগ। তবে কেউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সুন্দরবনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ওই এলাকা থেকে ৮/১০জনের চোরা শিকারীকে ঘিরে ফেলেন তারা। পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান চোরা শিকারী দল।

এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৩০কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান ওই চোরা শিকারী দল। তখন ওই চোরা শিকারীদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ। পরে চোরা শিকারীরা আবারো বনের অভ্যন্তরে পালিয়ে যান।

বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮/১০জনের এ চোরা শিকারী দলের মধ্যে ৩ জনকে সনাক্ত করা গেছে। তারা হলেন-শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ী বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় এই চোরা হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park