1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় বিএনপি কর্মীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় বিএনপি কর্মীরা

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল করেছেন দলের নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী–সমর্থকরা এ মিছিল করেন।

মিছিলকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মী–সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, এ আসনে আব্দুল্লাহর বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। শাহজাহানের মনোনয়ন বাতিল করে আব্দুল্লাহকে প্রার্থী করতে হবে।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতা ইবনে আমিন বলেন, “দুঃসময় ও দমন–পীড়নের সময়ে আব্দুল্লাহ ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতা—সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন–সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ যারা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল ষড়যন্ত্র করে আব্দুল্লাহ ভাইকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে।”

মিছিলে অংশ নেওয়া টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, “তৃণমূলের মতামতের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনৈতিক সহিংসতার কারণে তিনি নিজের শিশুসন্তানকেও হারিয়েছেন, অথচ তাকে উপেক্ষা করা হয়েছে।

গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কক্সবাজার–৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই টেকনাফে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park