1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-ভাংচুর, আহত ৪  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা-ভাংচুর, আহত ৪ 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটি নতুনহাট এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী ও তার তিন মেয়েসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে জেলা শহরের নামোশংকরবাটি নতুনহাট এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার প্রবাসী মুখলেসুর রহমানের স্ত্রী সুলতানা বেগম (৩৮), তার তিনি মেয়ে মোসা. মায়া (১৭), সানজিদা আক্তার (১০) ও মোসলেমা আক্তর। তাদের মধ্যে প্রবাসীর স্ত্রী সুলতানা বেগম বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় চাঁদাবাজি, হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় এজাহার করেছন আহত সুলতানার বোন সিমু বেগম।

 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার-স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাড়ি তৈরির করা নিয়ে চলতি বছরের গত ১২ জানুয়ারী প্রবাসী মুখলেসুর রহমানের স্ত্রী সুলতানা বেগমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সোমবার (০৩ নভেম্বর) দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ছাদ টপকে বাড়িতে এসে হামলা করে। এসময় সুলতানা বেগমকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি মুখে গামছা পেঁচিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মাকে ছুটাতে আসলে ৩ মেয়েকেও মারধর ও শ্লীলতাহানি করে তারা। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় সুলতানা বেগম ও তার ৩ মেয়েকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।

 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, নামোসংকরবাটী নতুন হাট এলাকার মো. মোসারফের ছেলে মো. আব্দুল্লাহ (৩০), মৃত ইয়াসিনের ছেলে মো. হযরত আলী (৫৫) তার ছেলে মো. হানিফ (২৯), মৃত রাজ্জাকের ছেলে মো. বাদশা (৪২), মোক্তার আলী (৪০), সাত্তার আলী (৩৮), মৃত তসলিমের ছেলে মো. মোসারোফ (৫৪), সেন্টু আলীর ছেলে নাজমুল হক (২৮), আজিজুল হকের ছেলে মো. আব্দুল্লাহ (৩০), সানু মিস্ত্রির ছেলে আজিজুল (৫২)।

 

আহত গৃহবধূ সুলতানা বেগম এখনো অচেতন অবস্থায় রয়েছে। এনিয়ে তার মেয়ে মুরশেদা আক্তার মায়া বলেন, চাঁদা না পাওয়ার পর থেকেই আমাদেরকে নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়। বাড়ির দরজা বন্ধ করে দেয়ায় বাড়ির ছাদ টপকে এসে হামলা চালায় তারা। এসময় মাকে রক্তাক্ত করে বেধড়ক মারধর করে তারা। আমরা এগিয়ে গেলে আমাদের উপরেও নির্যাতন ও মারধর করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েই এসেছিল তারা।

 

তিনি আরও বলেন, মারধরের পরেও হুমকি দেয় যাতে মামলা না করি। মারধর-জখম ছাড়াও বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে তারা৷ এসময় তারা ঘরের মধ্যে ঢুকে বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, কানের দুল, চার জোড়া হাতের স্বর্ণের বালা ও নুপুর লুট করে নিয়ে যায়। আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি। যেকোন মুহুর্তে আবারও হামলা করবে। এলাকায় যেতে পারছি না। এর ন্যায়বিচার চাই আমরা।

 

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী শফিকুল আলম বলেন, চাঁদাবাজ চক্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আ.লীগের ক্যাডার বাহিনী। প্রবাসী মুখলেসুর রহমান বাড়ি তৈরি করতে গেলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে এমন সন্ত্রাসী হামলা চালায়। কিন্তু ঘটনার সময় তাদের হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র থাকায় কেউ এগিয়ে যায়নি। তারা মারধরের পর আবার ছাদ টপকে চলে যাওয়ার পর আহতদেরকে উদ্বার করা হয়েছে।

 

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আহত নারীদের পক্ষ থেকে দেয়া এজাহার গ্রহণ করা করা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে এবিষয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park