1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের খাশিলা ও ৬নম্বর ওয়ার্ডের ঘুংগিয়ার গাঁও গ্রামে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের পূজা মন্ডপ পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান।
জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি স্থানীয় জনতার উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এখানে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করার অপচেষ্টা বরদাস্ত করা হবেনা। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সনাতন ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবকে যেন কোন কুচক্রী মহল হুমকির মুখে ধাবিত না করতে পারে সেদিকে সজাগ থেকে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন ও স্থানীয় জনতাকে তাদের পাশে থাকার অনুরোধ জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু তালেব, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাবেক মেম্বার আব্দুল আজিজ, সাধারন সম্পাদক নুরুজ্জামান, বিএনপি নেতা আনোয়ারুল হক,আংগুর মিয়া, আনোয়ার হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান, আকিক মিয়া,রুবেল আহমেদ, আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেলিম আহমদ, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, যুবদল নেতা লোকমান আহমদ,কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম আহমদ, সুয়েব ও রহীম। এসময় কলকলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park