1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুঠিয়ায় এইচপিভি টিকা নিয়ে ৭ স্কুল শিক্ষার্থী অসুস্থ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুঠিয়ায় এইচপিভি টিকা নিয়ে ৭ স্কুল শিক্ষার্থী অসুস্থ

মো : আতাউর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা নিয়ে একই স্কুলের ৬শিক্ষার্থী সহ ৭ জন অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধক টিকা কর্মসূচি পালন করা হয় উপজেলার প্রতিটি স্কুলে।

ইউনিসেফের তথ্য মতে, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ হাজার জন নারী মারা যায়। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এবছরের ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেটে শুরু হয়েছে। ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে।

জানা যায়, উপজেলার দৈপাড়া উচ্চ বিদ্যালয় এর ছয় জন মেয়ে শিক্ষার্থী জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধক টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে যান। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সুখী খাতুন, ফাতেমা আক্তার, ইকরা খাতুন, সোনালী আক্তার, মিষ্টি খাতুন ও সুমাইয়া আক্তার এছাড়াও ভাড়রা উচ্চ বিদ্যালয়ের সুইটি খাতুন নামের আরো একজন শিক্ষার্থী ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-আমিন সরকার বলেন, অন্য কোন রোগে আক্রান্ত হয়ে টিকা নিলে সমস্যা হবে এমন নয়, দেখা যায় অনেক বাচ্চা সকালে না খেয়ে আছে। একটু ভীতু প্রকৃতির হয়ে থাকে মেয়ে বাচ্চারা। এই সমস্যাটাকে বলা হয় ম্যাস ফোবিয়া। এই টিকা নিলে কোন সমস্যা হবে না অন্তত বাচ্চাদের আর ও অনেক উপকার হবে। তাই ভয়ের কিছু নেই সব ঠিক হয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park