1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় ট্রাফিক বিভাগের আয়োজনে দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত- বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

পীরগাছায় ট্রাফিক বিভাগের আয়োজনে দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত-

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

‘দুর্ঘটনা আর নয়, আসুন সবাই সচেতন হই,ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে বাড়ি ফিরি এই শ্লোগানে রংপুরের পীরগাছায় জেলা পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের টি আই (প্রশাসন)নুর আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত,পুলিশ সুপার, মোহাম্মদ শরিফ উদ্দিন,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ, নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, মাওলানা মোস্তাক আহমেদ, ছাত্র প্রতিনিধি ফাহিম এহসান মাহিম প্রমূখ। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করে বলবো এবং সুধীজন যারা আছেন। গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ হাজার মানুষ। আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ববরণ করেছে। এবং চ্যালেঞ্জ গ্রহণ গাড়ি চলার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিনা মনোযোগ সহকারে গাড়ি চালাই না। আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে।অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনে ভয়াবহ অভিশাপ। আমাদের অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো। নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নিজ নিজ সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park