1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুর,নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

পিরোজপুর,নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মো:মেহেদী হাসান,পিরোজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

মো:মেহেদী হাসান,পিরোজপুর প্রতিনিধি:

বুধবার (৭ জানুয়ারি) বিকালে পশ্চিম বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানায়।

কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের জন্য দোয়া করেন।

বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর নাজিরপুর উপজেলা প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধ্যক্ষ মো. আল-আমিন হোসাইনসহ,বুইচাকাঠী ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার ও জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park