
বেবি চক্রবর্ত্তী :- জম্মু- কাশ্মীরে ভোট প্রচারে গিয়ে মেহবুবা মুফতি জানান পিডিপি ছাড়া জম্মু-কাশ্মীরের বুকে সরকার গঠন করা সম্ভব নয়।
এই রাজ্যে ইতিমধ্যে দু দফার ভোট হয়ে গেছে। বাকি রয়েছে মাত্র এক দফার ভোট। ভূস্বর্গের মসনদে কে বসবে সেই দিকে নজর এখন সবার। ভোটের ফল প্রকাশের আগেই পিডিপি প্রধান মেহবুবা মুফতির এই চাঞ্চল্যকর দাবী রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে ওঠে।
জম্মু-কাশ্মীরের বুকে কখনো বিজেপি সরকার গঠন হবে না। এমনই দাবি করেছেন পিডিপি সুপ্রিমো। এছাড়াও সরকার গঠনের ক্ষেত্রে যে পৃথিবীর সমর্থন প্রয়োজন হবে সে কথাও তিনি আজ বলেন। এই নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ কিন্তু বিজেপি ১৫ টি আসন ও পাবেনা। জম্মু ও কাশ্মীরে যে কোনও ধর্মনিরপেক্ষ সরকার গঠনের ক্ষেত্রে পিডিপি সমর্থন জানাবে বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।বিজেপিকে বিজেপিকে এদিন তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন। কিভাবে তার বাবা সঈদ মুফতি কাশ্মীরের অশান্তির সময় ভারতের জাতীয় পতাকাকে তুলে ধরে রেখেছিলেন। আর সেই পরিবারকেই দেশবিরোধী আখ্যা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন এই নেত্রী। এই সভায় ভাষণ দিতে গিয়ে মুফতি বলেন আমার এবং আমাদের পরিবারকে নিয়ে আলোচনা করবেন বলেই জম্মু-কাশ্মীরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এখানকার মানুষকে দেওয়ার মতো ওনার কাছে কিছু নেই। উনি যে পরিবারের সমালোচনা করেছেন তারা ৬০ দশকে কাশ্মীরের মাটিতে ভারতীয় পতাকাকে ধরে রাখার কাজ করেছিল। জম্মু-কাশ্মীরের প্রচার এগিয়ে মুফতির পরিবারকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এই ভাবেই তার পাল্টা জবাব দিলেন।