1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম থানায় হামলা গ্রেফতার ৪ বিএনপির সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

পাটগ্রাম থানায় হামলা গ্রেফতার ৪ বিএনপির সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে শুক্রবার (৪ জুলাই) দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। পাটগ্রাম পূর্ব বাজারের বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।এতে তিনি দাবি করেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নিবেনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

অপরদিকে ওই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া পোস্টকে ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শপিকার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল ও সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান প্রমুখ।

অপরদিকে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অগনিত অজ্ঞাত আসামির উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সহযোগীতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন ও ২৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

আসামিরা হলেন- বাউরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌর ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশ প্রহরী আবুল কালাম এবং ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে পাটগ্রামের ভিতর বাজারের রেঁস্তোরার কর্মচারী আব্দুর রশিদ। গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।

এ ব্যাপারে চেষ্টা করেও পুলশি সুপার তরিকুল ইসলাম ও পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমানের বক্তব্য নেওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park