1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায় কোথায় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাটগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বরাদ্দের লক্ষ লক্ষ টাকা যায় কোথায়

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই অসুস্থ হয়ে পড়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার নামে লক্ষ লক্ষ টাকা বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হলেও পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই এখানে। মেঝেতে, দেয়ালে, গ্রিলে, ওপরে ওঠার সিড়ি সহ ভেতর বাহির সবখানেই অপরিস্কার আর অপরিচ্ছন্নতার আবরনে ছেয়ে গেছে হাসপাতাল কমপ্লেক্সটি। ভবনের বাইরে দেয়াল ঘেষে পানি এবং ময়লা নিষ্কাশনের ড্রেন গুলোতে পানি আর ময়লা একাকার হয়ে আছে অথচ সে দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কোন খেয়াল নেই। গত ২০২৩-২০২৪ অর্থ বছরে শুধু পরিস্কার পরিচ্ছন্নতা বাবদ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। আর এ কাজে পণ্য ক্রয় বাবদ উত্তোলন করা হয়েছে প্রায় ৬৬ হাজার টাকা।

অনুসন্ধানে জানা গেছে গত অর্থ বছরে আটটি বিল ভাউচারের মাধ্যমে আট লক্ষ পচানব্বই হাজার ৯২০ টাকা পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ উত্তোলন করা হয়েছে। দু’টি সাব সেন্টারে উত্তোলন করা হয়েছে উনপঞ্চাশ হাজার ৯৫০ টাকা। পরিচ্ছন্নতার জন্য যে সামগ্রীর প্রয়োজন, ওই পন্য ক্রয় করার জন্য ব্যয় দেখানো হয়েছে পয়ষট্রি হাজার ৯০০ টাকা। গত এক বছরে পরিষ্কার পরিচ্ছন্ন ও তার পণ্য ক্রয় বাবদ ওই অর্থ ব্যয় দেখানো হলেও হাসপাতালের যে নোংরা পরিবেশ ওই পরিবেশে একজন সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে বলে ভুক্তভোগীদের অভিযোগ। জানা গেছে ইনডোর এবং আউটডোরে চিকিৎসা সেবা পেতে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ’শ রোগী আসে ওই হসপিটালে। এসব রোগীর মধ্যে নারী, শিশু, কিশোর ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ থাকে শিশুদের সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়েরিয়া, মারামারি, বয়স্ক ব্যক্তিদের কাশি হাঁপানী এবং মহিলাদের প্রসবকালীন সমস্যা জনিত রোগ। কিন্তু হাসপাতালের অপরিস্কার, অপরিচ্ছন্ন আর নোংরা পরিবেশ রোগীরা আরও রোগী হয়ে পড়ছে। সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি হসপিটালে ওষুধ বরাদ্দ ছাড়াও ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। কিন্তু সরকারের বরাদ্দকৃত এসব অর্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা আত্মসাৎ করছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও ভবন রং বার্নিশ, রিপেয়ারিং, আসবাবপত্র ক্রয়, অক্সিজেন, জেনারেটর তেল খরচ সহ বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছেন। এসব অর্থ নামে মাত্র কাজ করে সমুদয় অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে নিজেরা পকেটস্থ করছেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা হসপিটালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন হসপিটালের যাবতীয় কাজ ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে এখানে আমাদের কোন হাত নেই। পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোথায় অপরিস্কার চলেন দেখি। পরে তাকে অপরিস্কারের স্থান দেখালে তিনি আর কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park